ফাদার যোহন মিন্টু রায়

রাজশাহী ধর্মপ্রদেশের গুল্টা ধর্মপল্লীর কুমগ্রামের সন্তান সন্ধ্যা রায় ময়মনসিংহ ধর্মপ্রদেশের কাথিড্রাল গির্জায় সিষ্টারস্ চ্যারিটি অব সেন্ট ভিনসেন্ট ডি’পল ব্রতধারিণী সম্প্রদায়ে প্রথম ব্রত গ্রহণ করেন। ব্রতগ্রহণের পর সন্ধ্যা রায় সিস্টার মেরী জন নামগ্রহণ করেন। গত ৭ আগষ্ট ব্রতগ্রহণ খ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগে ২ জন মন্সিনিয়রসহ ১৬ জন ফাদার, ২০ জন সিস্টার ও উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

খ্রিস্টযাগের উপদেশে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, আমি আনন্দিত যে আজকে প্রথম ব্রতগ্রহণকারী প্রার্থী সিস্টার রাজশাহী ধর্মপ্রদেশের সন্তান। বিশপ জের্ভাস সেন্ট ভিনসেন্ট ডি’পলের আদর্শে প্রার্থনা ও দরিদ্র-অসহায়-অসুস্থদের সেবার্থে সেবাজীবন গড়ে তুলতে সিস্টার সন্ধ্যা রায়সহ সকলকে অনুপ্রাণিত করেন। খ্রিস্টযাগের পর ছিলো সিস্টার মেরী জনের জন্য সংবর্ধনা অনুষ্ঠান।

 

Please follow and like us: