সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়
জয়পুরহাট ধর্মপ্রদেশের বেণীদুয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট ধর্মপ্রদেশের যাজকবর্গের প্রথম নির্জনধ্যান সভা। ২৪ আগষ্ট সকালে নির্জনধ্যান শুরু হয়।
নির্জনধ্যানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ পল গমেজ ও ১৯ জন যাজক। নির্জনধ্যান পরিচালনা করেন জয়পুরহাট ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার কেরুবিন বাকলা। উপদেশে তিনি বাইবেলের আলোকে শতানীকের চাকরের সুস্থতা, বিশ্বাস ও সামারীয় নারীর বিশ্বাসের ঘটনা উল্লেখ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে খ্রিস্টবাণী প্রচারের বিষয় তুলে ধরেন।
ফাদার কেরুবিম বাকলার আলোচনার পর ছিল পাপস্বীকার ও পবিত্র আরাধনা অনুষ্ঠান।
Please follow and like us:




