সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়
জয়পুরহাট ধর্মপ্রদেশের ভূতাহারা ধর্মপল্লীতে ‘খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: মঙ্গলসমাচার প্রচারে পরিবারের ভূমিকা’ মূলভাবকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার কমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে সারাদিনব্যাপী ‘দম্পত্তি সেমিনার’। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সেমিনারে ৯০ জোড়া দম্পত্তি, এককভাবে ৪৫ জন স্বামী বা স্ত্রী মিলে ২২৫ জন, ২ জন ফাদার, ৫ জন সিষ্টার, ২ জন কাটেখিস্ট, ২২ জন যুব সেচ্ছাসেবক-সেবিকাসহ ২৫৬ জন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সহাকারী পাল পুরোহিত ফাদার যোহন মিন্টু রায় সবাইকে সেমিনারে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পরিবার কমিশনের পক্ষে মূলভাবের ওপর উপস্থাপনায় ফাদার পল পিটার কস্তা পরিবার জীবন, বিশ্বাসের চর্চা, সন্তান লালন-পালন, স্বামী-স্ত্রীর মধ্যে গভীর ভালবাসার সম্পর্ক গড়ে তোলা ও পারিবারিক প্রার্থনার বিষয়ে জোর দেন। এরপর ‘খ্রিস্টিয় পরিবার: সেবা, ভালবাসা ও ক্ষমার পবিত্র পরিবার’ বিষয়ে আলোচনায় ফাদার যোহন মিন্টু রায় বলেন, খ্রিস্টিয় বিবাহ একটি সাক্রামেন্ত ও ভালবাসার সন্ধি। তাই এ ভালোবাসায় সকল দম্পতি যেন আমরণ বিশ্বস্থ থাকেন। ফাদার মিন্টু যোহন পারিবারিক প্রার্থনা, খ্রিস্টযাগে যোগদান ও মঙ্গলবাণী প্রচারে পরিবারের ভূমিকার কথা তিনি বিভন্ন বাস্তব উদাহণের মধ্য দিয়ে তুলে ধরেন।
দাম্পত্য জীবন বিষয়ে আলোচনা করেন ফিলিপ হেম্ব্রম ও মার্থা এবং বাবুলাল ও তার স্ত্রী। এরপর খ্রিস্টযাগে সকলে সক্রিয় অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগের পর সকল পরিবারের স্বামী-স্ত্রীর হাতে পবিত্র পরিবারের ছবি দেওয়া হয়। ফাদার পল কস্তা পরিবার কমিশনের পক্ষে এবং ফাদার যোহন মিন্টু রায় ধর্মপল্লীর পক্ষে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।




