সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস

সাধু যোসেফের ধর্মপল্লী, রহনপুরে সাধু ভিনসেন্ট ডি’পলের পর্ব উদযাপিত হয়। ২৭ সেপ্টেম্বর ৩২ জন সদস্যা পর্ব উদযাপনে অংশগ্রহণ করেন। পর্ব উপলক্ষে আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ নয়দিনব্যাপী নভেনায় অংশগ্রহণ ও পাপস্বীকার সংস্কার গ্রহণ করেন সদস্যাগণ।

পর্বীয় খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার সুশান্ত ডি’কস্তা। তিনি উপদেশে সাধু ভিনসেন্ট ডি’পলের সংক্ষিপ্ত জীবনী এবং সেবাকাজের কথা তুলে ধরেন। ফাদার বলেন, যারা সাধু ভিনসেন্ট ডি’পল সংঘের সাথে যুক্ত আছেন তাদের প্রধান দায়িত্ব হলো বিশ্বস্তভাবে এ সংঘের নিয়ম-নীতি পালন করা, দরিদ্র, অসহায় ও অবহেলিতদের পাশে দাঁড়ানো।

খ্রিস্টযাগ শেষে সংঘের কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং একজন নতুন সদস্যকে সংঘের সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। পরিশেষে খেলাধুলা, নাচ-গান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please follow and like us: