যিশু বাউলের কবিতা
শতবর্ষের শতকাননে পুষ্পিত-বিকশিত
বান্দুরা ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা সেমিনারী।
ইছামতি নদীর তীরে দাঁড়িয়ে স্বগর্বে
যাজকীয় আহ্বানের বীজতলা হতে
আলোকিত হয়েছে শত-সহস্র শিক্ষার্থী
বঙ্গমণ্ডলীর আনাচে-কানাচে উদিত রবি।
যাজকীয় শিক্ষা ও মানবিক গঠনদানে
বান্দুরা সেমিনারী মাতৃ ভূমিকার স্থানে
অভিষিক্ত যাজক-বিশপ আধ্যাত্মিক গুরু সর্বস্থানে
খ্রিস্টিয় নেতৃত্বের বিকশিত কুসুম কলি ফোটে।
শতবর্ষের পূর্তির প্রশংসা-গৌরবের সংকীর্তনে
গর্বিত সেমিনারী আনন্দেঘন উৎসবে
শত প্রাণের, শত কণ্ঠের কথা-গান-বক্তব্যে
আনন্দের রথযাত্রা-সমবেত কলতানে।
মিশনারী যাজকদের প্রচেষ্টা আর কষ্ট-ত্যাগের গুণে
সেমিনারীর এগিয়ে চলা শত যাজক ও ভক্তজনের অবদানে
ঐশ মহিমায় হৃদয় পুলকিত প্রভুর জয়গানে
ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা সহায় মোদের সাথে সর্বক্ষণে।
Please follow and like us:





