সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়

ভূতাহারা ধর্মপল্লীতে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার পর্ব পালন করা হয়। নয়দিন নভেনা, পাপস্বীকার ও আধ্যাত্মিক প্রস্তুতির পর পর্বদিনের খ্রিস্টযাগ উৎসর্গ করেন জয়পুর ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার কেরুবিন বাকলা। ১ অক্টোবর পর্বীয় খ্রিস্টযাগের উপদেশে তিনি ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার প্রার্থনাশীলতা, ধৈর্য্যশীলতা, কষ্টসহিষ্ণুতা, ক্ষুদ্র সেবাকাজ ও কঠোর পরিশ্রমের গুণাবলী তুলে ধরে তা অনুসরণের জন সকলকে আহ্বান জানান।

খ্রিস্টযাগের পর ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। পর্বে ভূতাহারা ও বিভিন্ন গ্রাম থেকে আগত ৪২ জন নারী অংশগ্রহণ করেন।

 

Please follow and like us: