সংবাদদাতা: ফাদার মাইকেল হেম্ব্রম

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী, ভূতাহারায় অনুষ্ঠিত হলো মা মারীয়া সংঘের মায়েদের জন্য অর্ধদিবসব্যাপী নির্জনধ্যান ও পাস্কা প্রস্তুতি। ৩০ মার্চ বিভিন্ন গ্রাম থেকে ৮০ জন মারীয়া সংঘের সন্তানগণ উপস্থিত ছিলেন। এর উদ্দেশ্য ছিল সদস্যদের আধ্যাত্মিক নবীকরণ ও বিশ্বাসে দৃঢ়তা আনয়ন।

কর্মসূচীর শুরুতেই ছিল গির্জার বাইরে পবিত্র ক্রুশের পথ। ক্রুশের পথ শেষ হলে সিস্টার বিনু পালমা, এলএইচসি, পরিবারে প্রার্থনা ও এর গুরুত্ব, ফাদার মাইকেল হেম্ব্রম প্রায়শ্চিত্তকাল ও পুণ্য সপ্তাহের তাৎপর্য সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা। তিনি উপদেশে বলেন, মারীয়া সংঘের সদস্যারা যেন তাদের জীবনের মাধ্যমে মারীয়ার মতো বিশ্বাসী, বিনয়ী ও সেবাপরায়ন হয়ে ওঠেন এবং সবাইকে মনোভাবের পরিবর্তন করতে বলেন। যুদাসের মতো যেন টাকার প্রতি লোভ বা মনোভাব না হয় বরং মার্থা ও মারীয়ার মতো দায়িত্বশীল ও সেবাপরায়ন হয়।

Please follow and like us: