সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

কর্ণার ষ্টোন চার্চ ও বাংলাদেশে বাইবেল সোসাইটির উদ্যোগে শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী ভূতাহারায় প্রায় পাঁচ শত বাইবেল বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল কর্ণার ষ্টোন চার্চ-এর প্রেসিডেন্ট কর্ণেলিয়াস টুডু ও তার দল এবং বাইবেল সোসাইটির পক্ষে জেমস্ বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র খ্রিস্টযাগ। সহার্পিত খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন, বাইবেল হলো জীবনবাণী, মুক্তির ইতিহাস, ঈশ্বরের ভালবাসার দলিল। তিনি সকলকে আহ্বান করেন যেন ঈশ্বরের বাণীগ্রন্থ বাইবেল সংগ্রহ করে বাড়িতে রাখি এবং বাইবেল পাঠ করি।

খ্রিস্টযাগের পর সেমিনারে বক্তব্যে কর্ণার ষ্টোন চার্চ এর প্রেসিডেন্ট কর্ণেলিউস টুডু বলেন, আমরা প্রত্যেকে যেন বাইবেল পাঠ করি, কারণ ঈশ্বরের বাণী হলো আমাদের জীবনপথ প্রদর্শক। বাইবেল সোসাইটির জেম্স বিশ্বাস বলেন, মাদার তেরেজার কথামতো আমরা যেন বাইবেল রাখি, বাইবেল পাঠ করি, বাইবেলের বাণী মতো জীবনযাপন করি এবং বাইবেল উপহার দিই।

পাল পুরোহিত ফাদার সুশীল লুইস কর্ণার ষ্টোন চার্চ-এর প্রেসিডেন্ট কর্ণেলিয়াস টুডু ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে বাইবেল পড়ার অভ্যাগ গড়ে তোলার আহ্বান জানান। এরপর প্রায় ৫০০ জনের মধ্যে ১০০ ধাপ পারিবারিক বাংলা বাইবেল, শিশুতোষ সান্তালী বাইবেল, নুতন ও পুরাতন নিয়মের সান্তালী ভাষার বাইবেল বিতরণ করা হয়।

 

Please follow and like us: