চলে যেতে হবে
চলে যেতে হবে
সবাইকে, অপেক্ষা কর
ডাকের জন্যে, বিচার হবে
তার আপন আপন কর্মগুণে।
দিন শেষে, দিনের মূল্যায়ন
জীবন শেষে জীবনের মূল্যায়ন
অজানা অনুভূতির মাঝেই
চলে যাবার বিদায় নিমন্ত্রণ।
পার্থিব জীবন, ধর্ম-সম্পদ
যশ-খ্যাতি, সম্মান-ত্যাগে
চিরন্তন যাত্রা অজানা কক্ষে
তবে কেন জগতের সাথে বন্ধুত্ব-সখ্যতা
পান্থ পথের ক্ষণকালীন যাত্রায়?
মঙ্গলদীপ জ্বেলে
মঙ্গলদীপ জ্বেলে
ঐশ ভালবাসা আর
পরকল্যাণের সুদীপ্ত আলোক মাঝে।
মঙ্গলদীপ জ্বেলে
হৃদয় গহণে কল্যাণের সুবাতাসে
হাসি-কান্না, দুঃখ-বেদনার প্রতিঘাতে।
মঙ্গলদীপ জ্বেলে
মনোলোকের বাসনাতে
সুখী-সুন্দর জীবন গড়ার লক্ষে।
মঙ্গলদীপ জ্বেলে
প্রকৃতির মাঝে নির্মল বাতাসে
পাখ-পাখালীর কলকাকলীতে।
মঙ্গলদীপ জ্বেলে
উপাসনার সমবেত কষ্ঠ ধ্বনিতে
চাওয়া-পাওয়ার আরাধ্য প্রার্থনাতে।
মঙ্গলদীপ জ্বেলে
উৎসবের নিবিড় আয়োজনে
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, জীবনের প্রতিক্ষণে।
মঙ্গলদীপ জ্বেলে
আশাহত মানুষের হৃদয়ে
প্রত্যাশার প্রদীপ অন্তর গভীরে জ্বালিয়ে।
বর্ণের খেলাঘর
বর্ণে বর্ণে মিলন
শ্রুতির শব্দ সুন্দর
শব্দের সমাহারে বাক্য তৈরি
কথা-বার্তায় যোগাযোগ করি।
দিক-বিদিক ছড়িয়ে পড়ে
শব্দ-বার্তার কোলাহল
হৃদয় গহীনে ফুল ফোটে
শব্দের খেলাঘরে কতশত।
বন্ধুত্ব-প্রেম-প্রণয়
কথা বলে হৃদয়ে হৃদয়ে
নীরব-নিথর বাস্তবতা
জেগে উঠে শব্দের মিলন বন্ধনে।
আশা পথ দেখায়
আশা পথ দেখায়
আশা নতুনভাবে শুরু করে
আশা নিরাশাকে ধ্বংস করে
আশা-হৃদয় গহনে জেগে থাকে।
আশা নির্ভরতা দান করে
আশা নতুন জীবনের ঠিকানা বলে
আশা নিরাশার মৃত্যু ঘটায়
আশার নোঙ্গর জীবন তীরে ভিড়ায়।
তাই, আশাকে জীবন্ত রাখ
আশায় বুক বাঁধ
আশার ঠিকানায় গৃহ নির্মাণ কর
আশায় আশায় জীবন গড়।





