সংবাদদাতা: ফাদার শ্যামল গমেজ

কোমলমতি শিশুদের মাঝে সহমর্মিতা ও সেবার মনোভাব জাগিয়ে তোলার লক্ষ্যে সুরশুনিপাড়া ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো শিশুমঙ্গল দিবস। এতে বিভিন্ন গ্রাম থেকে এনিমেটরসহ ৪১০ জন শিশু অংশগ্রহণ করেন। ৩ জুলাই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মূলসুর ছিল “শিশুরা শিশুদের সাহায্য করে”।

​সকালে শিশুদের আগমন ও রেজিস্ট্রেশনের মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৮:৩০ মিনিটে শিশুদের আধ্যাত্মিক মঙ্গলের জন্য বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার শ্যামল জেমস্ গমেজ। খ্রিস্টযাগে তিনি শিশুদের সাথে মূলসুরের আলোকে সহভাগিতা করেন।

খ্রিস্টযাগ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর শিশুদের শিক্ষণীয় ও গঠনমূলক ক্লাশ প্রদান করা হয়। ক্লাশের পরপরই শুরু হয় পবিত্র বাইবেল কুইজ প্রতিযোগিতা। মধ্যাহ্নভোজের পর শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত।

​উৎসবে অংশগ্রহণকারী এনিমেটর ও স্থানীয় ব্যক্তিরা জানান, এই ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরিতে দারুণ ভূমিকা রাখবে।

 

Please follow and like us: