ফাদার অনু যোয়াকিম গমেজ

রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে মহিপাড়া সাধু আন্তনী’র ধর্মপল্লীতে ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট সারাদিনব্যাপী এই সেমিনারের মূলভাব ছিল, “যিশু খ্রিস্টের সাথে সাক্ষাতের সংস্কৃতি গড়ে তোলার যাত্রা”। মহিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৫০ জন ছেয়েমেয়ে এই সেমিনারে অংশগ্রহণ করে।

সকালে সেমিনারের আরম্ভে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী আনুষ্ঠানিকভাবে সেমিনারের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, ‘ওয়াইসিএস এর ছেলেমেয়েদের কিছু কিছু কার্যক্রম রয়েছে, যা পালনের মধ্যে দিয়ে তারা যিশুর সাথে যাত্রা করতে পারে।’ উদ্বোধনী পর্বের পরপরই শুরু হয় বিষয়ভিত্তিক আলোচনা। মূলভাবের উপর আলোচনা করেন ফাদার আলবার্ট ক্রুশ। তিনি বলেন, ‘আমরা সংস্কৃতির মধ্যে দিয়েই বেড়ে উঠি এবং পরস্পরকে ভালবাসার মধ্যে দিয়ে যিশুর সাথে যাত্রা করি।’

এরপর ছেলেমেয়েরা যথাক্রমে পবিত্র বাইবেল কুইজ ও পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করে। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার অনু যোয়াকিম গমেজ। খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন, ‘আমরা একত্রে সমাজবদ্ধ হয়ে যা করি, তাই আমাদের সংস্কৃতি। আর আমরা আমাদের এই সংস্কৃতি চর্চার পাশাপাশি নিজ নিজ অবস্থানে থেকে প্রভু যিশুর সাথে যাত্রা করতে পারি। প্রভু যিশু নিজেও একটি সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছিলেন।

পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বিকেলে সেমিনার সমাপ্ত হয়।

Please follow and like us: