সংবাদদাতা: আন্তনী সজীব কুলেন্তুনু

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মাধ্যমিক শাখার শিক্ষার্থী কর্তৃক সূরা ও ক্বেরাত প্রতিযোগিতা, নাতে রাসুল, রাসূলের জীবনী নিয়ে উপস্থিত বক্তৃতা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

২৬ আগস্ট উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ উল্লাহ সাহেব এবং দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামাগাড়ী সাহপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জনাব মোহাস্মদ মাহবুব আলম সাহেব। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানীত অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ এবং অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনা করেন মাধ্যমিক শাখার সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম।

বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ( সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল সোমবার মক্কা নগর এ জন্মগ্রহণ করেন। তিনি যখন পৃথিবীতে আসেন তখন সমাজ অজ্ঞানতা, যুদ্ধ ও অন্যায়ে ভরা ছিল। তিনি সে অন্ধকার দূর করে আলোর পথ দেখান। তিনি ধনী-দরিদ্র সাদাকালো এবং উঁচু-নিচুর ভেদাভেদ ভেঙে দেন। তিনি নারী, শিশু, এতিম ও দরিদ্র মানুষের পূর্ণ অধিকার  প্রতিষ্ঠা করেন। বিদায় হজের ভাষণে তিনি মানব মর্যাদা ও সমতার  স্থায়ী শিক্ষা  দিয়ে গেছেন। তার জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য সর্বকালের সেরা আদর্শ।

মিলাদ মাহফিলে  রাসূলের জীবন এবং আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল শেষে সবার মধ্যে তাবারকের ব্যবস্থা করা হয়।

 

Please follow and like us: