Posts by Barendradut

661670 of 1333 items

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় ডিকন মাইকেল হাঁসদা’র যাজকীয় অভিষেক

by Barendradut

গত ৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে বিকালে ডিকন মাইকেল হাঁসর্দা’র মঙ্গল কামনা করে আশির্বাদের অনুষ্ঠান পবিত্র ঘন্টা করা হয়। এই আশির্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, পাল-পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরাসহ অন্যান্য ফাদার-সিস্টারগণ ও ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত খ্রিস্টভক্তগণ। ১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ ডিকন মাইকেল যাজকপদে অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানের পবিত্র […]

শিক্ষকতা

by Barendradut

– ফাদার পিউস গমেজ শিক্ষকতা একটি পেশা কারণ এখানে রুটি-রুজির প্রশ্ন জড়িত। তবে অন্য সব পেশার সাথে তা মেলানো যাবে না। এজন্য তা একটি মহত্বর সেবা মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত। বলা যায় শিক্ষকতা হলো জীবনের সুষ্ঠ বৃদ্ধির জন্য সেবা। আমার একজন শিক্ষক একবার তার বক্তব্যে বলেছিলেন- “শিক্ষা যেমন একটি জাতির মেরুদন্ড, তেমনি শিক্ষার মেরুদন্ড হলেন […]

লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লী বনপাড়াতে খ্রিস্টরাজার পর্ব উদযাপন

by Barendradut

তুমি তো রাজা জন্ম দ্বারা হে যিশু, ঈশ্বরের পুত্র। তোমার রাজ্য হোক জগৎ সারা, সব বাঁধো দিয়ে প্রেমসূত্র। খ্রিস্টমণ্ডলিতে প্রতিবছর আগমনকালের প্রথম রবিবারের আগের রবিবার খ্রিস্টরাজার পর্বদিবস মহাসমারোহের সাথে সারা বিশ্বে উদযাপন করা হয়ে থাকে। গত ২৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে খ্রিস্টরাজার পর্ব এবং বিকাল ৩:৩০ মিনিটে খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে […]

বেগুনবাড়ীর মহাদূত গাব্রিয়েল এর গীর্জা ও স্কুল শুভ উদ্বোধন

by Barendradut

বেগুনবাড়ীর মহাদূত গাব্রিয়েল এর গীর্জা ও স্কুল গত ২৩ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দে শুভ উদ্বোধন করেন রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন ও প্রশাসনিক প্রধান ফাদার উইলিয়াম মুর্মু। উক্ত শুভ দিনে উপস্থিত ছিলেন ৮ জন পুরোহিত ২ জন ডিকন এবং ১৩ জন সিস্টার ও প্রায় দুই হাজার খ্রিস্টভক্ত। পবিত্র খ্রিস্টযাগের শুরুতেই ফিতা কেটে মহাদূত গাব্রিয়েল গীর্জা শুভ উদ্বোধন করেন […]

চাঁদপুকুর ধর্মপল্লীতে খ্রিস্টরাজার মহাপর্ব উদযাপন-২০২৩

by Barendradut

“খ্রিস্টরাজা তোমারে প্রণাম করি, তুমি পবিত্র ঈশ্বর-নন্দন তোমারে প্রণাম করি, তুমি পাপীর তরে জীবন দিয়েছ, তোমারে প্রণাম করি”। রাজশাহী ধর্মপ্রদেশের চাঁদপুকুর ধর্মপল্লীটি শান্তিরাজ খ্রিস্টের নামে উৎস্বর্গীকৃত। তাই তিনদিন আধ্যাত্মিক প্রস্তুতি ও নভেনা প্রার্থনা পর ২৬ নভেম্বর মহাসমারহে খ্রিস্টরাজার পর্ব ও নবান্ন উৎসব পালন করা হয়। সকাল ৯:৩০ মিনিটে গির্জা থেকে খ্রিস্টরাজা মূর্তি দাশাই নৃত্যের মধ্য […]

যিশুর পবিত্র হৃদয় ধর্মপল্লী বেনীদুয়ারে ডিকন নরেশ লরেন্স মার্ডী’র যাজকীয় অভিষেক

by Barendradut

গত ২৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে বিকালে ডিকন নরেশ লরেন্স মার্ডী’র মঙ্গল কামনা করে আশির্বাদের অনুষ্ঠান পবিত্র ঘন্টা করা হয়। এই আশির্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়াসহ অন্যান্য ফাদার-সিস্টারগণ ও ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ। ২৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ ডিকন নরেশকে যাজকপদে অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। […]

মৃত্যু অনন্ত জীবনের প্রবেশদ্বার

by Barendradut

ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম ভূমিকা: জন্ম হলে মৃত্যু অনিবার্য। জন্মিলে মরতে হবে, অমর কে কোথা কবে’। মানুষের জীবনে এই দুটি লাইন চরমভাবে সত্য। কিন্তু মানুষ এই জগৎ সংসারে অনন্তকাল বেঁচে থাকতে চায়। মৃত্যুকে এড়ানোর জন্য সে বিন্দুমাত্র ক্রটি করে না। দৈহিক রঙ্গ-রসে জাগতিক সুখ-ভোগ করতেই মানুষ আগ্রহী। কিন্তু প্রকৃতির বিধান অমান্য করা আমাদের পক্ষে কোনভাবেই […]

জীবন-ভাবনা 

by Barendradut

– ফাদার পিউস গমেজ মানুষ নিজের লেভেল, চিন্তার মাপকাঠি, বেড়ে উঠার পারিপার্শ্বিকতা, স্বার্থের টানা-পুরান, তার ভিতরে চলা আত্ম-দ্বন্দ্ব, অভ্যস্ত দৃষ্টিভঙ্গি নিয়েই তোমার বিচার করে, মূল্যায়ন করে ও প্রশংসা করে থাকে। অনেক কিছুই আমরা নিজের পক্ষে আশা করি। ভাল লাগা কাজ করে নিশ্চয়। সেটা কোন ভাল কাজ বা প্রচেষ্টার জন্য হয়ে থাকলে আরও ভাল কিছু করে […]

মথুরাপুর ধর্মপল্লীতে বার্ষিক পালকীয় কর্মশালা

by Barendradut

গত ১৭ নভেম্বর ২০২৩ তারিখে সাধ্বী রীতার ধর্মপল্লী, মথুরাপুরে অনুষ্ঠিত হয় বার্ষিক পালকীয় কর্মশালা। এ কর্মশালার মূলসুর ছিল: সিনোডাল মণ্ডলি: খ্রিস্টবিশ্বাসীদের দায়িত্ব: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ১৬টি ব্লক থেকে ৫ জন করে খ্রিস্টভক্ত, পালকীয় পরিষদের সদস্য/সদস্যা, বিভিন্ন সংঘ-সমিতির প্রতিনিধি ও ধর্মপল্লীতে সেবাদানরত ফাদার-সিস্টারগণ অংশগ্রহণ করেন। মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১২০ জন। […]