Posts by Barendradut

691700 of 1333 items

নবাই বটতলা ধর্মপল্লীতে হস্তার্পণ সংস্কার প্রদান

by Barendradut

গত অক্টোবর ২২, ২০২৩ খ্রিস্টাব্দ নবাই বটতলা ধর্মপল্লীর উদ্যোগে ‘আত্মা তুমি নেমে এসো’- মূলসুরের উপর ভিত্তি করে নবাই বটতলা ধর্মপল্লীতে বিভিন্ন গ্রাম হতে আগত হস্তার্পণ প্রার্থীদের হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়। ১১৮ জন ছেলে-মেয়ে, যুবক-যুবতী ও কয়েকজন বয়স্ক ব্যক্তি হস্তার্পণ সংস্কার গ্রহণ করেন। এর পূর্বে চার মাসব্যাপী প্রার্থনা ও মাণ্ডলিক বিশ্বাসের বিভিন্ন দিক সম্পর্কে প্রস্তুতি […]

মারীয়াবাদ ধর্মপল্লী, বোর্ণীতে প্রথম পাপস্বীকার খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান- ২০২৩

by Barendradut

গত ২২অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ রবিবার মারীয়াবাদ ধর্মপল্লী, বোর্ণীতে প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান করা হয়। দীর্ঘ দিন ধর্ম ক্লাশের মধ্য দিয়ে প্রস্তুতির পর বোর্ণী ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ৪৪ জন ছেলে ও ৪৬ জন মেয়ে মোট ৯০ জন ছেলে-মেয়ে প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। তবে উল্লেখ্য যে, আগের দিন ২১ অক্টোবর শনিবার […]

মথুরাপুর ধর্মপল্লীর সংবাদ

by Barendradut

মথুরাপুর ধর্মপল্লীতে ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ বিষয়ক কর্মশালা গত ২০ অক্টোবর ২০২৩ তারিখে সাধ্বী রীতার ধর্মপল্লী, মথুরাপুরে ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ বিষয়ক সারা দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ধর্মপল্লীর প্রতিটি গ্রাম, ব্লক ও সংঘ-সমিতির  সর্মমোট ৮৮ জন প্রতিনিধি। ফাদার উত্তম রোজারিও’র পরিচালনায় পবিত্র বাইবেল শোভাযাত্রা, ঐশবাণী পাঠ ও উদ্বোধনী প্রার্থনার মাধ্যমে কর্মশালা শুরু […]

ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন

by Barendradut

গত ৩ অক্টোবর ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজা সংঘের সহায়তায় সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন করা হয়। এতে ধর্মপল্লীর ফাদার-সিস্টারসহ বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার দলের সদস্য-সদস্যাগণ, মিশন পাড়ার ছেলে-মেয়েসহ ২২৫ জন উপস্থিত ছিলেন। এই পর্বের আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ নয় দিনের নভেনা, পাপস্বীকার ও সাধ্বীর জীবনী সহভাগিতা করা হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ […]

ফাদার হারুন হেম্ব্রম সব সময় ছিলেন আশাবাদী

by Barendradut

ফাদার সাগর কোড়াইয়া ফাদার হারুন হেম্ব্রম সব সময়ই আমাকে ‘বাবু’ বলে সন্মোধন করতেন। ফাদারের সে ডাকটা এখনো চিন্তায় শুনতে পাই। অনেক সময় ফাদারের ডাকটা উঁনার শারীরিক দূর্বলতাবশত শুনতেন পেতাম না। তবে তিনি ছেড়ে দেবার পাত্র ছিলেন না। অনবরত বাবু…বাবু বলে ডাকতেই থাকতেন। সম্বিত ফিরে পেয়ে দাঁড়ালে এগিয়ে এসে বলতেন শরীরটা বেশি ভালো যাচ্ছে না তো […]

শোক সংবাদ

by Barendradut

আজ ১৮ অক্টোবর বিকালে দেলুয়াবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার হারুণ হেম্ব্রম  রোড এক্সিডেন্টে আহত হন এবং চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় বিকেল ৫:৩৫ মিনিটে রাজশাহী মেডিকেলে মৃত্যু বরণ করেন। তার এই অকাল প্রয়াণে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ, সকল ফাদার-ব্রাদার- সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ঈশ্বর তাঁর এইভক্ত […]

ধর্মপল্লী পর্যায়ে মাঞ্জ্হিবাবা ও প্রার্থনা পরিচালকদের পালকীয় সেমিনার

by Barendradut

সাধু পৌলের গির্জা, কাটাডাঙ্গা ধর্মপল্লীতে ১৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার তারিখে ধর্মপল্লী পর্যায়ে মাঞ্জ্হিবাবা, গ্রামের গির্জা প্রার্থনা পরিচালক ও ক্যাটেখিস্টদের নিয়ে সারাদিন ব্যাপী আলোচনা সভা ও সেমিনার এর আয়োজন করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট ৭৮জন। অংশগ্রহণকারীগণ ছিলেন বিভিন্ন গ্রামের মাঞ্জ্হিবাবা ও এর পরিষদের সদস্যগণ এবং গ্রামের প্রার্থনা পরিচালকগণ। সেমিনারের শুরুতেই ধর্মপল্লীর পাল-পুরোহিত […]

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ

by Barendradut

গত ১১থেকে ১৫ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও অন্য ধর্মপল্লী থেকে মোট ৬৩ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। উক্ত বিবাহ প্রশিক্ষণে ফাদারগণসহ অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ক্লাস দেওয়া হয়। বিবাহ একটি ঐশ পরিকল্পনা , বিবাহের গুরুত্ব ও সুষ্ঠু মনোনয়ন, বিবাহ একটি পবিত্র সাক্রামেন্ত, পরিবার পরিকল্পনা, সাক্রামেন্ত, সামাজিক […]

মারিয়া সেনা সংঘের পর্ব পালন

by Barendradut

গত ৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রহনপুর ধর্মপল্লীতে মহাসমারোহে মা-মারিয়ার জন্মের (মারিয়া সেনা সংঘের) মহাপর্ব পালন করা হয়। আধ্যাত্মিক প্রস্তুতির জন্য পর্বের আগে ৯ দিন ব্যাপী খ্রিস্টযাগ ও নভেনা প্রার্থনা করা হয়। ৮ সেপ্টেম্বর সকাল ৬:৩০ মিনিটে গির্জা ঘরের সামনে থেকে মা মারিয়ার মূর্তি নিয়ে ভ‚বন মোহনী গান ও নৃত্যের মাধ্যমে ভক্তিপূর্ণভাবে শোভাযাত্রার মাধ্যমে গির্জা ঘরে […]

প্রাক্ বিবাহ প্রশিক্ষণ ২০২৩

by Barendradut

গত ০১ থেকে ০৭ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে রহনপুর ধর্মপল্লীতে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে মোট ২৪ জন যুবক-যুবতী ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে অংশগ্রহণ করেন।  উক্ত বিবাহ প্রশিক্ষণে অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রশিক্ষণটি পরিচালিত হয়। শিক্ষার্থীদেরকে বিবাহ কি, বিবাহের গুরুত্ব, বিবাহ একটি পবিত্র সাক্রামেন্ত, পরিবার পরিকল্পনা, সাক্রামেন্ত, সামাজিক রীতি-নীতিতে বিবাহ, সুখী দাম্পত্য জীবন, মাণ্ডলিক আইনে […]