Posts by Barendradut

801810 of 1334 items

বিশ্ব যুব দিবস, লিসবন- ২০২৩

by Barendradut

ফাদার সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিবেদক ভূমিকা : ১৯৮৪ খ্রিস্টাব্দ ছিলো ঘোষিত মুক্তির পূণ্যবর্ষ। এই বর্ষের সমাপ্তিপর্বে, পোপ ২য় জন পৌলের আহ্বানে গোটা বিশ্ব থেকে তিন লাখ যুবক ভাটিকানে সাধু পিতর গির্জা চত্বরে সমবেত হয়েছিলেন- সেটাই ছিলো প্রথম বিশ্ব যুব জয়ন্তী। পোপ বিশ্ব যুব দিবস প্রতিষ্ঠানের ঘোষণা দেন ২০ ডিসেম্বর, ১৯৮৫ খ্রিস্টাব্দে। পরে প্রথম বিশ্ব যুবদিবস […]

মা-মারীয়া গ্রটোর ভিত্তি প্রস্তর উদ্বোধন

by Barendradut

৩রা জুলাই ২০২৩ ইং রোজ সোমবার সাধু পিতর সেমিনারীতে সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডীর উদ্যোগে মা-মারীয়ার গ্রটোর ভিত্তি প্রস্তর আশির্বাদ প্রার্থনা ও মাটি খননের মাধ্যমে নির্মাণ কাজ আরম্ভ করা হয়। সেমিনারীর পরিচালক এবং সকল সেমিনারীয়ানগণের উপস্থিতিতে আশির্বাদ প্রার্থনা করেন সাধু পিতর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু। এর পরে ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার […]

সাধু পিতরের সেমিনারীতে পালন করা হলো পরিচালকের জন্মদিন

by Barendradut

গতকাল রবিবার ২রা জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ সাধু পিতরের সেমিনারীতে পালন করা হলো সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডীর জন্মদিন। জন্মদিনকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৬:১৫ মিনিটে ফাদারের মঙ্গল কামনায় প্রার্থনা ও সকাল ৭:০০ টায় রবিবাসরীয় পবিত্র খ্রিস্টযাগ উদযাপন করা হয়। খ্রিস্টযাগ শেষ হলে সাধু পিতর ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদারকে জন্মদিনের ফুলের […]

পিতা-মাতাদের অংশগ্রহণে দিনব্যাপী সেমিনার

by Barendradut

পিতা-মাতা সন্তান জন্মদানের মাধ্যমে ঈশ্বরের সৃষ্টির কাজে সহায়তা করেন। একজন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে পিতা-মাতার এই মহান দায়িত্ব পূর্ণতা পায় বলে ফাদার উইলিয়াম মুর্মু সোনাডাইং গ্রামে পিতা-মাতাদের অর্ধদিবসব্যাপী সেমিনারে উল্লেখ করেন। রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন, রাজাবাড়ির সহায়তায় আন্ধারকোঠা ধর্মপল্লীর অধীনস্থ ৬টি গ্রামের ১৭০ জন পিতা-মাতার অংশগ্রহণে “সন্তানদের জীবনে ন্যায় […]

মারীয়াবাদ ধর্মপল্লী বোর্ণীতে অনুষ্ঠিত হলো ২য় প্রতিভার উন্মেষ

by Barendradut

বোর্ণী খ্রিস্টান ছাত্র সংগঠন, ঢাকা এর আয়োজনে রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ায় মারীয়াবাদ ধর্মপল্লী বোর্ণীতে ২৯ ও ৩০ জুন ২০২৩ খ্রিস্টাব্দ দু’দিন ব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল ২য় প্রতিভার উন্মেষ-২০২৩ খ্রিস্টাব্দ। অনুষ্ঠানের ১ম দিনে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা, সহকারী পাল-পুরোহিত ফাদার যোহন মিন্টু রায়, ফাদার অনিল মারান্ডী, সিস্টার পুষ্প রোজারিও, সিস্টার রুলিতা খালকো ও […]

বনপাড়াতে ১৬ তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিভার উন্মেষ অনুষ্ঠিত

by Barendradut

৩০ জুন ও ১লা জুলাই বনপাড়া খ্রিস্টান ছাত্র সংগঠন ঢাকার আয়োজনে ও বনপাড়া পালকীয় পরিষদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী  ১৬ তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিভার উন্মেষ – ২০২৩। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ও পালকীয় পরিষদের সভাপতি বিশিষ্ট লেখক ফাদার দিলীপ এস কস্তা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

১৬৮তম ঐতিহাসিক মহান সাঁওতাল হুল দিবস উদযাপন

by Barendradut

গত ৩০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সিবিসিবি সেন্টার, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকায় বাংলাদেশ সান্তাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিএসডিও) এর উদ্যোগে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬৮তম ঐতিহাসিক মহান সাঁওতাল হুল দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিএসডিও এর সভাপতি শ্রদ্ধেয় ফাদার আন্তনী হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ সেবাষ্টিয়ান টুডু, ডিডি, দিনাজপুর ধর্মপ্রদেশ, […]

অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে চাঁদপুকুর ধর্মপল্লীর খারিপারা গ্রাম

by Barendradut

গত রাতের অতিবৃষ্টির কারণে বন্যায় রূপ নিয়েছে আর ক্ষতিগ্রস্থ হয়েছে চাঁদপুকুর ধর্মপল্লীর খারিপারা গ্রাম। প্রায় ১২ টি বাড়ির ভিতরে বন্যার পানি প্রবেশ করেছে এবং বাড়িগুলো ভেঙ্গে পড়ছে। অনেকের বাড়ির জিনিসপত্র ভেসে গিয়েছে। অসহায় মানুষেরা কান্না কাটি করছে, বেঁচে থাকার সংগ্রাম করছে। বন্যার কথা শুনেই চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো ছুঁটে গিয়েছেন মানুষকে সাহায্য করার […]

সুরশুনিপাড়া ধর্মপল্লীতে যুব সেমিনার অনুষ্ঠিত

by Barendradut

গত ২৯-৩০ জুন ২০২৩ খ্রিস্টাব্দে ” মিলনধর্মী ও আর্দশ ধর্মপল্লী গঠনে যুবাদের দায়িত্ব” এই মূলসুরের উপর ভিত্তি করে  সুরশুনিপাড়া ধর্মপল্লীতে ১৬০ জন অংশগ্রহণকারী নিয়ে যুব সেমিনার অনুষ্ঠিত হয়। ২৯ জুন সন্ধ্যায় পবিত্র ঘন্টার মধ‍্য দিয়ে সেমিনার শুরু হয়। রাতে প্রদীপ প‍্রজ্জ্বলন এর মধ‍্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। এই গঠন প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল যুবক-যুবতীরা […]

সিদু-কানু দিবস উদযাপন

by Barendradut

আমাদেরে এই বাংলাদেশে অনেক আদিবাসী ভাই-বোনেরা বসবাস করে। তাদের মধ্যে অন্যতম জাতি হলো সান্তাল গোষ্ঠির মানুষ। সিদু , কানু, চাঁদ, ভাইরো সান্তাল সমাজের অন্যতম নায়ক। যারা বিট্রিশ বিরোধী আন্দোলনের প্রথম ভূমিকা রাখেন। তাদের স্মৃতিময় মুহূর্তকে ধরে রাখার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠার জন্য ৩০ জুন আনুষ্ঠানিকভাবে চাঁদপুকুর ধর্মপল্লীতে সিদু-কানু দিবস উদযাপন করা হয়। […]