যিশু বাউলের কবিতা (সৃষ্টি উদযাপন উপলক্ষে)
সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টির সৌন্দর্য মাঝে আমার বসতি প্রতিদিনের জীবনে শুদ্ধ-সুন্দর প্রকৃতি বায়ু দান করে বেঁচে থাকার জন্যে। সৃষ্টির মহিমা ধ্যানে শ্বাস-প্রশ্বাসে প্রাণবন্ত আমি পৃথিবীর প্রান্ত সীমানাতে সৌন্দর্যের মহিমা প্রকাশে। সৃষ্টির সজীবতার মাঝে ফুল ফোটে, পাখী গান গায় কীট-পতঙ্গ কলরবে মেতে উঠে আমি পথিক হারিয়ে যাই দিগন্তের মাঠে; সীমাহীন দূরত্বে। সৃষ্টির মায়াবী বন-অরণ্যে ছড়িয়ে ছিটিয়ে […]





