আমাদের যাত্রা


আমাদের যাত্রা
বিশ্বাস-ভালবাসা-ক্ষমার শক্তি নিয়ে
খ্রিস্টিয় জীবন গঠনের পূর্ণতা দানে
স্রষ্টা-সৃষ্টির সাথে ভালবাসার বন্ধন
বিশ্ব-প্রকৃতির বুকে শান্তি প্রচেষ্টার লক্ষে।

আমাদের যাত্রা
নিত্যদিনের সৎ কর্ম প্রচেষ্টাতে
দীনজনের সাথে নিবিড় একতার জন্যে
প্রেম যাত্রা অনুশীলনের একাগ্র ধ্যানে
বন্ধুত্ব-সখ্যতা ও অহিংসার লক্ষ পথ ধরে।

আমাদের যাত্রা
জীবন ধ্যানে-স্বাক্ষর মহাস্মরণে
জীবনাচরণে ব্যবহারে মানুষকে ভালবেসে
সৃষ্টির সৌন্দর্য ধ্যান-মহিমা কীর্তনে
বিশ্ব সৃষ্টির মহিমা প্রকাশে ও রক্ষার তাগিদে।

আমাদের যাত্রা
স্রষ্টাকে হৃদয় ধ্যানে-উপলব্ধির কারণে
ঐশ-বন্দনা ও প্রশংসা গানে
দিকবিদিক আলোকিত করে; স্রষ্টার নামে
সৃষ্টির বন্দনাতে; মানুষের মাঝে সখ্যতার প্রতিচ্ছবি।

আমাদের যাত্রা
ভক্তি, কর্মে-জীবন সাধনায় স্রষ্টা নামে
মানুষে-মানুষে বন্ধুত্বের জয়গানে
সুখ-দুঃখ, আনন্দগানে ঐশ প্রশংসাতে
স্রষ্টা-সৃষ্টি-মানুষের মধ্যে ভালবাসা রচনার তাগিদে।

Please follow and like us: