বনপাড়া ধর্মপল্লীতে উদযাপিত হলো বিশ্ব নারী দিবস
গত ৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, বনপাড়া ধর্মপল্লীতে উদযাপিত হলো বিশ্ব নারী দিবস। বনপাড়া ধর্মপল্লীর নারী জাগরণ সংঘের আয়োজনে ১৫৯ জন নারী এতে অংশগ্রহণ করেন। শুরুতে ব্যানার ফেস্টুন নিয়ে র্যালী করা হয়। র্যালীর পর পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া পোপ ষষ্ঠ পল সেমিনারীর আধ্যাত্মিক পরিচালক ফাদার লিটন ডমিনিক কস্তা এবং সহার্পন করেন ফাদার নবীন পিউস কস্তা। […]














