সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন
মথুরাপুর ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে দক্ষিণ ভিকারিয়ায় সেবাদানরত ফাদার ও সিস্টারদের জন্য ‘আনন্দপূর্ণ পালকীয় সেবায় পুনরুত্থিত খ্রিস্ট’ মুলসুরের উপর পাষ্কা পুনর্মিলনী ও সহভাগিতা সেমিনার অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল দক্ষিণ ভিকারিয়া বিভিন্ন ও প্রতিষ্ঠানে সেবারত ২০ জন ফাদার-সিস্টার অংশগ্রহণ করেন।
অতিথিদের আসন গ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন ও মূলসুর কেন্দ্রিক প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়। কমিশনের সেক্রেটারী ফাদার স্বপন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মূলসুরের উপর সহভাগিতা করেন মথুরাপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শৈবাল ফ্রান্সিস রোজারিও। তিনি সহভাগিতায় পুনরুত্থিত যিশুকে অভিজ্ঞতা, অন্তরের আনন্দ অনুভব আর সেই আনন্দ সকলের নিকট বয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও উন্মুক্ত সহভাগিতায় ফাদার ও সিস্টারগণ পালকীয় সেবাদান করতে গিয়ে জীবনের অভিজ্ঞতা-ঘটনা সহভাগিতা করেন।




