সংবাদদাতা: ফাদার অনীল ইগ্নেসিউস মারাণ্ডী

শান্তিরাজ খ্রিস্ট ধর্মপল্লী, চাঁদপুকুরে রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে উত্তর ভিকারিয়ায় সেবাদানরত ফাদার ও সিস্টারদের জন্য “আনন্দপূর্ণ পালকীয় সেবায় পুনরুত্থিত খ্রিস্ট” মূলসুরের উপর পাস্কা পুনর্মিলনী ও সহভাগিতা সেমিনর অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবাদানরত ২৩ জন ফাদার ও সিস্টার অংশগ্রহণ করেন।

অতিথিদের আসন গ্রহণ, পবিত্র আরাধনা ও মূলসুর কেন্দ্রিক প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়। কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মূলসুরের উপরে উপস্থাপনা করেন ফাদার বাবলু কর্ণেলিউস কোড়াইয়া। তিনি বলেন, পুনরুত্থিত যিশুর সাথে ব্যক্তিগত সাক্ষাৎ একজন বিশ্বাসীকে সুসমাচার প্রচারে উদ্বুদ্ধ করে। আর শিষ্যদের মতো আনন্দবার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য।

এছাড়াও উন্মুক্ত আলোচনায় ফাদার ও সিস্টারগণ পালকীয় সেবাদান করতে গিয়ে জীবনের অভিজ্ঞতার ঘটনা, চ্যালেঞ্জ, ভালোলাগা ও আনন্দময় মুহূর্তগুলো আলোচনা করেন।

 

Please follow and like us: