সংবাদদাতা: ডিকন মিঠুন গমেজ
যিশু হৃদয়ের মাসের সমাপ্তিতে ৩০ জুন উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে ভক্তিপূর্ণ পরিবেশে পবিত্র আরাধনা অনুষ্ঠিত হয়। আরাধনার মূলসুর ছিলো “যিশুর পবিত্র হৃদয়: প্রেম, করুণা ও আশার উৎস”। একই সাথে সমগ্র মাস জুড়ে ঈশ্বরের অশেষ আশীর্বাদ, সুরক্ষা ও অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা নিবেদন এবং নতুন মাসের জন্য তাঁর আশীর্বাদ ও পথনির্দেশনামূলক প্রার্থনা করা হয়।
আরাধনার সমাপ্তিতে উপস্থিত সকলে পবিত্র আশীর্বাদ গ্রহণ এবং ঈশ্বরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে, পবিত্র আরাধনা সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য যাজক, সিস্টার, গানের দল, পাঠক-পাঠিকা এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
Please follow and like us:




