সংবাদদাতা: জেনেট পালমা ও জয় হাঁসদা
সাধু পোপ ৬ষ্ঠ পল সেমিনারীতে নবীন ছাত্রদের বরণ ও এইচএসসি পরীক্ষা সম্পন্নকারীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে । ৬ আগষ্ট এ অনুষ্ঠানে সেমিনারীর পরিচালক এবং সেমিনারীয়ানগণ উপস্থিত ছিলেন । এদিনে নবীন ৬ জনকে আনুষ্ঠানিকভাবে বরণ এবং ৬ জন সেমিনারীয়ানকে বিদায় জানানো হয় ।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার শংকর ডমিনিক গমেজ। সেমিনারীয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, সেমিনারীতে এসে নিজেদের পরিবর্তন, জ্ঞান অর্জন ও বর্তমান চ্যালেঞ্জপূর্ণ বিশ্বে বাণীপ্রচারের জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
খ্রিস্টযাগের পর নবীনদের ফুল দিয়ে বরণ ও বিদায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরিচালকের বক্তব্য ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Please follow and like us:




