সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন

নবাই বটতলা স্কুল ও কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় নবাই বটতলা স্কুলে অনুষ্ঠিত হয়েছে শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ৮ আগষ্ট প্রধান অতিথি হিসেবে ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন।

নৃত্যের মাধ্যমে বরণ, জাতীয় সঙ্গীত, শুভেচ্ছা গানসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করা হয়। প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা কৃষি প্রকল্প, বিজ্ঞান প্রকল্প, মাটির কাজ, একক নৃত্য, ছড়া গান, গল্প বলা, কবিতা ও আবৃত্তিতে অংশগ্রহণ করে।

 

Please follow and like us: