কল্যাণের প্রদীপ শিখা জ্বালিয়ে
রুবি জয়ন্তী স্মরণে মাহেন্দ্রক্ষণে ভ্রাতৃত্ব বন্ধনে
আমরা গড়ি প্রেমের সমাজ মিলন-ঐক্যের নিমন্ত্রণে।।
১. মনোনীত-বাছাইকৃত অভিষিক্ত যাজকবেশে
আমাদের পথচলা বঙ্গভূমির ছাপান্ন হাজার মাইলে
প্রেম-ভালবাসার বিকিরণে একতার বন্ধন জনতার সাথে
প্রেম-প্রীতির সুধারঞ্জন জনমনে সর্বস্থানে।
২. সংস্কারের বিনম্র সেবক হয়ে
প্রভুর বাণীপ্রচার জন-মনে পথ প্রান্তরে
খ্রিস্টিয় আলোক শিখা-প্রজ্জ্বলনের তাগিদে
আমরা যে নবীন পথিক; ভগ্ন জনমনের কারিগর।
৩. শত সহস্র ধারার সুধা-রসে
জীবনের জয়গান ঈশ্বর-মানুষে ভালবেসে
আশা-আনন্দের জীবন তরী ভাসিয়ে
আধ্যাত্মিক চেতনা দানের আনন্দ সৌরভে।
৪. অপর খ্রিস্ট হবার সাধন ব্রতে
যাজকীয় জীবনের মহিমা ঐশ প্রশংসা
ক্ষমা-ভালবাসার তরী বেয়ে আমরা নবীন মাঝি
সমগ্র ভূলোকে কল্যাণের প্রদীপ শিখা জ্বালিয়ে।
Please follow and like us:





