সংবাদদাতা: ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু
উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীর সাধু ভিনসেন্ট ডি’পল সোসাইটির আয়োজনে উদযাপিত হয় সাধু ভিনসেন্ট ডি’পলের পর্ব। “তোমাদের পরম পিতা যেমন দয়ালু; তোমরাও তেমনি দয়ালু হও” মূলভাবকে কেন্দ্র করে নয়দিনের নভেনা প্রার্থনা ও পাপস্বীকার সংস্কারের ব্যবস্থা করা হয়। পর্ব অনুষ্ঠানে ৭৮ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার ফাবিয়ান মার্ডী। উপদেশে তিনি বলেন, সাধু ভিনসেন্ট ডি’পল হলেন দাতব্য কাজের পৃষ্ঠপোষকতাকারী সাধু, দরিদ্রদের পিতা, অসহায়দের সহায়ক ও তরুণদের অনুপ্রেরণা।
খ্রিস্টযাগের পর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ফাদার বাপ্পী ক্রুশ সাধু ভিনসেন্ট ডি’পলের বিষয়ে আলোচনা করেন।
Please follow and like us:




