সংবাদদাতা: ফাদার লরেন্স বিশ্বাস, এসডিবি

জয়পুরহাট ধর্মপ্রদেশের খঞ্জনপুর ধর্মপল্লীর অধীনস্থ নিত্তিপাড়া গ্রামে ৩ অক্টোবর আসিসির সাধু ফ্রান্সিসের পর্বের ৮০০তম বার্ষিকী উদযাপন করা হয়।

উদযাপনের শুরুতে শোভাযাত্রাসহ পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার লরেন্স বিশ্বাস, এসডিবি, প্রিন্সিপাল, ডন বস্কো স্ট্রস স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরহাট। এছাড়াও উপস্থিত ছিলেন ডিকন অঙ্কুর বৈরাগী।

খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ৬৫ জন খ্রিস্টভক্ত। সকলে প্রার্থনা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে সাধু ফ্রান্সিসের জীবন ও আধ্যাত্মিকতার কথা স্মরণ করেন। তাঁর শান্তি, সরলতা, ভ্রাতৃত্ব এবং সমগ্র সৃষ্টির প্রতি ভালোবাসার বার্তা উদযাপনের মাধ্যমে বিশেষভাবে স্মরণ করা হয়।

 

Please follow and like us: