সংবাদদাতা: ডিকন মিঠুন গমেজ

রাজশাহীর বাগানপাড়া উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে খ্রিস্টযাগে ডিকন প্রার্থী পৌল পলাশ সরেনের ডিকন মনোনয়ন অনুষ্ঠান সম্পন্ন হয়। ২৭ অক্টোবর খ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগে ১৩জন ধর্মপ্রদেশীয় যাজক ও ১৭ জন সিস্টার উপস্থিত ছিলেন।

খ্রিস্টযাগে প্রার্থীর পরিসেবক পদের লাভের আহ্বান, আধ্যাত্মিক পরিপক্কতা ও ভবিষ্যৎ সেবাময় জীবনের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়। পবিত্র খ্রিস্টযাগের সময় প্রার্থীর ঈশ্বরের আহ্বানের প্রতি বিশ্বস্ততা, বিনয়, আনুগত্য এবং মণ্ডলী ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার গুরুত্ব তুলে ধরা হয়। বিশপ তার উপদেশে পরিসেবক সেবাকে খ্রিস্টের সেবার সঙ্গে যুক্ত করে বলেন, একজন ডিকন বা পরিসেবকের জীবন হবে বেদী, বাণী ও মানুষের সেবায় নিবেদিত জীবন।

খ্রিস্টযাগ শেষে পৌল পলাশ সরেনকে অভিবাদন এবং ভবিষ্যৎ পরিসেবকীয় সেবাজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জ্ঞাপন করা হয়।

Please follow and like us: