সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
সাধু যোসেফ ধর্মপল্লী, রহনপুরে অনুষ্ঠিত হলো প্রাক্ বিবাহ প্রশিক্ষণ। ১১ থেকে ১৭ অক্টোবর প্রাক্ বিবাহ প্রশিক্ষণে বিভিন্ন গ্রাম থেকে ৩৭ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে সাক্রামেন্ত, বিবাহ একটি ঐশ পরিকল্পনা ও গুরুত্ব, সুখী দাম্পত্য জীবন এবং আদর্শ পরিবার গঠন, স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা, পারিবারিক আয়-ব্যয়, মাণ্ডলীক আইন ও মিশ্র বিবাহ, প্রাকৃতিক পরিবার পরিকল্পনা, দাম্পত্য জীবনে আধ্যাত্মিকতা, পারিবারিক জীবন সহভাগিতা বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।
Please follow and like us:





