সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা
পবিত্র আত্মার শক্তিতে বলীয়ান হতে নবাই বটতলা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত ১২৯ জন ছেলেমেয়ে হস্তার্পণ সংস্কার গ্রহণ করে। ১১ অক্টোবর হস্তার্পণ সংস্কারের রীতিসহ পবিত্র খ্রিস্টযাগে বিশপ জের্ভাস রোজারিও তাদের এই সংস্কার প্রদান করেন। পবিত্র খ্রিস্টাযাগে উপদেশ প্রদান করেন ফাদার মাইকেল কোড়াইয়া।
হস্তার্পণ সংস্কার প্রদানের উদ্দেশ্য বিগত কয়েক মাস ধর্মপল্লীর মিশনপাড়া ও দূরবর্তী গ্রামগুলো থেকে হস্তার্পণ প্রার্থী নির্বাচন, ধর্ম ও নৈতিক শিক্ষা, প্রার্থনা, খ্রিস্টবিশ্বাসের মৌলিক শিক্ষা এবং বিশ্বাসের গঠন প্রদানের মধ্য দিয়ে প্রার্থীদের প্রস্তুত করা হয়।
ধর্মপল্লীতে হস্তাপর্ণ সংস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো বিশপ জের্ভাস রোজারিওকে শুভেচ্ছা ও উপহার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Please follow and like us:




