সংবাদদাতা: অর্ণেট ব্লেইজ পেরেরা
সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লী ফৈলজানাতে ১৪জন শিশু প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। ৭ জুন পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার পিউস গমেজ।
খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ৬ জুন অংশগ্রহণকারী শিশুদের জন্য প্রথম পাপস্বীকার অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে তারা আত্মিকভাবে খ্রিস্টের দেহ ও রক্ত প্রথমবারের মতো গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করে।
পবিত্র খ্রিস্টযাগে অভিভাবক, আত্মীয়-স্বজন এবং ধর্মপল্লীর বিশ্বাসীবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের জন্য এটি ছিল বিশ্বাসের জীবনে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। ধর্মপল্লীর পক্ষ থেকে খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণকারী সকল শিশুকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তাদের খ্রিস্টিয় জীবনে পথচলার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
Please follow and like us:




