সংবাদদাতা: রাবেল আসলাম (পাকিস্তান)
ইসলামাবাদ-রাওয়ালপিন্ডি কাথলিক ধর্মপ্রদেশে ২৯ অক্টোবর সপ্তম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্টে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্ট জুড়ে অংশগ্রহণকারী দলগুলো তাদের ক্রিকেটীয় দক্ষতা প্রদর্শনের পাশাপাশি একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে তোলা এবং কাথলিক খ্রিস্টান হিসেবে পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার সুযোগ পায়।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদের আওয়ার লেডি অফ ফাতিমা এবং সাধু পোপ দ্বিতীয় জন পল ধর্মপল্লী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পর সাধু পোপ দ্বিতীয় জন পল ধর্মপল্লী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ইসলামাবাদ-রাওয়ালপিন্ডি ধর্মপ্রদেশের আর্চবিশপ ড. জোসেফ আরশাদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর্চবিশপ তাঁর বক্তব্যে ধর্মপ্রদেশে কাথলিক ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নের কথা তুলে ধরেন। আর্চবিশপ বাংলাদেশে তাঁর অভিজ্ঞতার কথা স্মরণ করেন, যেখানে তিনি কাথলিক যুবকদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন।
সপ্তম ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন ধর্মপল্লী থেকে দলগুলোর অংশগ্রহণ প্রমাণ করে যে, তরুণদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি, তাদের প্রতিভাকে খুঁজে বের করা এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ।




