সংবাদদাতা: ফাদার আলবার্ট বকুল ক্রুশ

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ২০২৬ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। ১১ এপ্রিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি ফাদার দিলীপ এস. কস্তা।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, ২২৬ জন পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ তার বক্তব্যে পরীক্ষার্থীদের ভালো পড়াশোনার মধ্য দিয়ে ভালো ফল অর্জন এবং ভাল মানুষ হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। গভর্ণিং বডির সভাপতি ও প্রধান অতিথি ফাদার দিলীপ এস. কস্তা তার বক্তব্যে পরীক্ষার্থীদের জন্য মঙ্গল কামনা করেন এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।

দিকনির্দেশনার পাশাপাশি নৃত্য ও গানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please follow and like us: