সংবাদদাতা: ফাদার সেন্টু লরেন্স বিশ্বাস, এসডিবি
জয়পুরহাটের খঞ্জনপুর ধর্মপল্লীর অধীনস্থ কালাইয়ের হাটশিকায় কলকাতার সাধ্বী মাদার তেরেজার নামে নবনির্মিত গির্জা আশির্বাদ-উদ্বোধন ও আটত্রিশ জনকে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়। ২৫ এপ্রিল খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও ফাদার, সিস্টার ও পাঁচশত খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, সংস্কারকৃত গির্জাটি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস, ঐক্য এবং নিষ্ঠার এক জীবন্ত প্রমাণ। সাধ্বী মাদার তেরেজার প্রতি উৎসর্গীকৃত এই গির্জাটি হাটশিকা এবং পার্শ্ববর্তী এলাকার বিশ্বাসীদের জন্য প্রার্থনা, সেবা এবং আধ্যাত্মিক বিকাশের কেন্দ্র হিসেবে কাজ করবে।
Please follow and like us:




