সংবাদদাতা: ফাদার আলবার্ট বকুল ক্রুজ

বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিশ্ব মা দিবস। ১০ মে অনুষ্ঠিত এ দিবসের মূলসুর ছিল “ভবিষ্যত প্রজন্মের জন্য মাতৃত্বের সেবা ও যত্ন”। সকালে মায়েদের কল্যাণ কামনা করে খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খিস্টযাগে পৌরোহিত্য করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা।

উপদেশে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, এই বিশেষ দিনে মায়েদের শুভেচ্ছা জানাই। তবে আমরা শুধু আজকের দিনেই মায়েদের আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়ে মায়েদের অবদানকে সীমিত করে ফেলি। মায়ের প্রতি ভালবাসা ও সন্মান যেন প্রতিদিনই অনুভূত হয়। একটি নির্দিষ্ট দিনে যেন তা সীমাবদ্ধ করে না ফেলি।

মায়েদের অংশগ্রহণে ছিলো আনন্দ শোভাযাত্রা। এরপর মিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা, পালকীয় পরিষদের সহ-সভাপতি, সেক্রেটারি, বনপাড়া ক্রেডিটের চেয়ারম্যানসহ একশত ষাট জন মা। মূলসুরের উপর আলোচনা, মায়েদের অংশগ্রহণে নৃত্য, গান, কবিতা ও অভিনয়ের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please follow and like us: