সংবাদ দাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ

সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুণ্ডমালাতে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত মা মারীয়ার গ্রটো। ৩০ মে এই গ্রাটোটি “স্বর্গের দ্বার মা মারীয়া” নামে নামকরণ ও আশির্বাদ করা হয়েছে। গ্রটো উদ্বোধন উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে মা ও ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।

খ্রিস্টযাগের পূর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পাল পুরোহিত ফাদার বার্নাড টুডু। এরপর বিশপ জের্ভাস রোজারিও ফিতা কেটে গ্রটো উন্মোচন এবং প্রার্থনার মধ্য দিয়ে মা মারীয়ার মূর্তি স্থাপন করেন। বিশপ উপদেশে সকলকে মা মারীয়ার প্রতি আরো ভক্তি ও প্রার্থনা করার আহ্বান জানান। তিনি বলেন, শুধু গ্রটো নির্মাণ করলেই হবে না, আমাদের আরো বেশী প্রার্থনা করতে হবে এবং এ ধরণের নির্মাণ কাজে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। খ্রিস্টকে বহন করে নিয়ে যেতে হবে, যেমনটি মা মারীয়া সাধ্বী এলিজাবেথের কাছে নিয়ে গিয়েছিলেন।

Please follow and like us: