সংবাদদাতা: ফাদার সাগর জেমস্ তপ্ন

প্রভু নিবেদন ধর্মপল্লী, সুরশুনিপাড়ায় অনুষ্ঠিত হলো মায়েদের নিয়ে ধন্যা কুমারী মারীয়ার মাস মে মাসের সমাপনী অনুষ্ঠান। ৩০ ও ৩১ মে উক্ত অনুষ্ঠানে ৩ জন যাজকসহ ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত ৬৬ জন মা উপস্থিত ছিলেন।

৩০ মে শনিবার সন্ধ্যায় মায়েদের অংশগ্রহণে মা মারীয়ার প্রতিমূর্তি সহযোগে শোভাযাত্রা করে রোজারিমালা প্রার্থনা করা হয়। পরেরদিন রবিবাসরীয় খ্রিস্টযাগে ফাদার শেখর ফ্রান্সিস কস্তা উপদেশে মায়েদের মা মারীয়ার মতো জীবনযাপন করতে অনুপ্রাণিত করেন। তিনি বলেন, মায়েরাও মা মারীয়ার মতো পরিবার গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ফাদার সাগর তপ্ন মা মারীয়া সম্পর্কে বলেন, মা মারীয়া আমাদের মা; তিনি আমাদের সকল প্রার্থনা তাঁর পুত্রের কাছে তুলে ধরেন। তিনি আমাদের পরিবারের রাণী। আমরা যেন পরিবার, সমাজ এবং বিশ্ব শান্তির জন্য প্রতিনিয়ত রোজারিমালা প্রার্থনা করি। অংশগ্রহণকারী মায়েরাও সহভাগিতা করেন কিভাবে তারা মা মারীয়ার মধ্যস্থতায় প্রার্থনা করে তাদের জীবনে ঈশ্বরের আশির্বাদ লাভ করেছেন।

Please follow and like us: