সংবাদদাতা: ডিকন মিঠুন গমেজ

গভীর শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উত্তম মেষপালক কাথিড্রালে প্রভু যিশু খ্রিস্টের দেহ ও রক্তের পর্বোৎসব উপলক্ষে খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ৭ জুন রবিবার বিকালে যিশুর পবিত্র দেহকে নিয়ে এক বর্ণাঢ্য ও প্রার্থনামুখর পরিবেশে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ গভীর বিশ্বাস, ভক্তি ও আনন্দের সঙ্গে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এছাড়াও ফাদার ফাবিয়ান মার্ডী, ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার বিশ্বনাথ মারাণ্ডী, ফাদার অনিল মার্ডী, ফাদার জের্ভাস মুর্মু, ডিকন মিঠুন গমেজ, সাধু পিতর সেমিনারীর সেমিনারীয়ান ও সিস্টারগণ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রার পথে বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা, বাইবেল পাঠ, স্তবগান, অনুধ্যান এবং আশির্বাদ প্রদান করা হয়। বিশেষভাবে যুবকদের সক্রিয় অংশগ্রহণ, সিস্টারদের সহযোগিতা এবং সেমিনারীয়ানদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা অনুষ্ঠানটিকে আরও সুন্দর ও সফল করে তুলে।

পরিশেষে পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ এর মধ্য দিয়ে এই খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রার অনুষ্ঠান শেষ হয়।

Please follow and like us: