সংবাদদাতা: টমাস রোজারিও

রাজশাহী ও জয়পুরহাট ধর্মপ্রদেশের সেমিনারীয়ানদের অংশগ্রহণে মুশরইল সাধু পিতর সেমিনারীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় সেমিনারিয়ানদের মিলনমেলা। ৯ থেকে ১০ জুলাই উক্ত মিলনমেলার মূলসূর ছিলো “ঐশ আহ্বানে সাড়াদান ও আত্ননিবেদনের পথে যাত্রা”| মিলনমেলায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ফাদার সুরেশ পিউরিফিকেশন, ফাদার বিশ্বনাথ মারাণ্ডী, ফাদার শ্যামল জেমস গমেজ, ফাদার অনীল মারাণ্ডী, ফাদার দানিয়েল মুর্মু ও  পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর ৮জন, সাধু যোসেফের সেমিনারী রমনা থেকে ৩জন, সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারী বনপাড়া থেকে ১জন ও সাধু পিতর সেমিনারী মুশরইল থেকে ১৪জন সহ ২৬জন সেমিনারীয়ান অংশগ্রহণ করেন|

মিলনমেলায় শুভেচ্ছা বক্তব্যে ফাদার সুরেশ পিউরিফিকেশেন বলেন, মিলনমেলা হলো সকলের সাথে সুসর্ম্পক গড়ে তোলার সুন্দর একটা সময়| নিজের আহ্বানকে খুঁজে বের করা আর সেই আহ্বানের যত্ন নেওয়া দরকার। ফাদার শ্যামল গমেজ মূলসূরের উপর আলোচনায় বলেন, ঐশ আহ্বানে সাড়াদান হলো আত্মউৎসর্গমূলক জীবন। ধর্মপ্রদেশীয় যাজকদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নী আমাদের সকলের অনুপ্রেরণা হোন। ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, সেমিনারীয়ানদের উপর খ্রিস্টভক্তদের অনেক প্রত্যাশা যেন তারা মানবিক, আলোকিত মানুষ এবং ভবিষ্যতে ভালো যাজক হয়।

পরিশেষে, সেমিনারীর চারটি স্তম্ভ- মানবিক, আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক ও পালকীয় বিষয়ের উপর দলীয় আলোচনা ও মুক্তালোচনা করা হয়।

Please follow and like us: