সংবাদদাতা: ফাদার সনেট কস্তা
আন্ধারকোঠা ধর্মপল্লীতে উদযাপিত হয়েছে ওয়াইসিএস দিবস। ৩ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠানে ষাটজন অংশগ্রহণ করে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সনেট কস্তা। খ্রিস্টযাগের উপদেশে ফাদার যিশুর ভালোবাসার আদর্শ তুলে ধরে বলেন, যিশু যেমন আমাদের ভালোবেসেছেন ও মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা যেন পরস্পরকে ভালোবাসি। একে অন্যকে সাহায্য করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই। খ্রিস্টযাগ শেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আনন্দর্যালি।
ওয়াইসিএস এর প্রতিপাদ্য বিষয় ছিল- আমরা দেখবো যিশুর চোখে, বিচার করবো যিশুর মতো করে, ভালোবাসবো যিশুর মতো এবং কাজ করবো যিশুর মতো করে। এই বিষয়কে কেন্দ্র করে খ্রিস্টের দৃষ্টিতে জীবন ও সমাজকে দেখা, তাঁর আদর্শে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ভালোবাসা ও সেবার মাধ্যমে সকলকে সে বিশ্বাসকে কাজের রূপ দেওয়ার আহ্বান জানানো হয়। পরিশেষে অনুষ্ঠিত হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।




