বিডিপিএফ: রুবি জয়ন্তীর মিলন উৎসব

মিলন-ভ্রাতৃত্ব-একতার আহ্বানে
বিডিপিএফ মিলন উৎসব
রুবি জয়ন্তীর আনন্দ উল্লাসে
প্রভুর প্রশংসা সকলে মিলে।

সংঘবদ্ধ জীবন গড়ার ডাকে
বিডিপিএফ এর মেলবন্ধন সকল যাজকের সাথে
সমতল পাহাড়-বন-অরণ্যে
পালকীয় সেবা ভক্তবৃন্দের জন্যে।

একতার আত্মিক শক্তির অনুপ্রেরণাতে
বিডিবিপএফ পথ রচনা করে যাজক-ভক্ত সাধারণে
জনগণের সাথে সখ্যতার বন্ধনে
যাজকের পথ চলা সকলকে নিয়ে পিতার সমীপে।

রুবি জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে
বিডিপিএফ উল্লসিত প্রশংসা গানে
জীবন স্রষ্টার আশীর্বাদ সকলের উপরে
জয়-কীর্তন হৃদয়-মন পূর্ণ প্রভুর দয়াদানে।

আমাদের যাত্রা সকলকে নিয়ে
বিডিপিএফ এর সাথে একাত্ম হয়ে
আমরা যে যিশু বাউল প্রভুর কাননে
বিশ্বাস-আশা প্রেমের বিকিরণ ছড়িয়ে।

Please follow and like us: