সংবাদদাতা: ডিকন মিঠুন গমেজ
উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীর অন্তর্গত শান্তিরাণী সিস্টারদের দ্বারা পরিচালিত “স্থেহ নীড়” প্রতিষ্ঠানের ৫১ জন বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে আনন্দভ্রমণের আয়োজন করা হয়। ৯ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত সফরটির উদ্দেশ্য ছিল পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব বৃদ্ধি, বিভিন্ন পালকীয় ও সামাজিক কার্যক্রম সম্পর্কে জানা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের জীবন ও সংগ্রামকে কাছ থেকে অনুভব করা।
প্রথমদিন পাদুয়ার সাধু আন্তনীর তীর্থস্থান নাগরীতে খ্রিস্টযাগ; এরপর ভাদুন ধর্মপল্লীর অন্তর্গত শান্তিরানী সিস্টারদের হাউজে আহার ও রাত্রিযাপন করা হয়। দ্বিতীয় দিন জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং তাদের জন্য প্রার্থনা করা হয়। সাভারের জিরানীতে দুপুরের আহারের পর বাংলাদেশের ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন এবং একই সাথে তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পরিশ্রম সম্পর্কে জানার সুযোগ পায়।




