বরেন্দ্রদূত সংবাদ

রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হয়েছে সেমিনারীয়ান পলাশ পৌল সরেনের ডিকনাভিষেক অনুষ্ঠান। ১৮ নভেম্বর খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে এক গাম্ভীর্যপূর্ণ খ্রিস্টযাগে তিনি ডিকনাভিষেক লাভ করেন। ডিকনাভিষেক অনুষ্ঠানে বিশপ, যাজক, ব্রতধারী-ব্রতধারিণী, সেমিনারিয়ান, আত্মীয়স্বজন ও খ্রিস্টভক্তগণ উপস্থিত থেকে নবাভিষিক্ত ডিকনদের জন্য প্রার্থনা ও শুভেচ্ছা জানান।

বিশপ জের্ভাস রোজারিও খ্রিস্টযাগের উপদেশে বলেন, ডিকনাভিষেক হলো যাজকীয় অভিষেকের প্রথম স্তর। এই অভিষেকের মধ্য দিয়ে নবাভিষিক্ত ডিকন ঈশ্বরের বাণী প্রচার, বেদিসেবায় সহযোগিতা, দানশীলতা ও মানবসেবার দায়িত্ব গ্রহণ করেন। ডিকন মণ্ডলীর সেবাকাজে বিশেষভাবে নিজেদের নিয়োজিত করার আহ্বান লাভ করেন।

ডিকনাভিষেক খ্রিস্টযাগের পর সংবর্ধনা অনুষ্ঠানে ডিকন পলাশ পৌল সরেনকে শুভেচ্ছা জানানো হয়। ডিকন অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আমার প্রতি অনেক আশীর্বাদ করেছেন। এছাড়াও ধর্মপ্রদেশের বিশপ মহোদয় আমাকে দেশের বাইরে পড়াশুনা করার সুযোগ দিয়েছেন বিধায় আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের নিকট প্রার্থনা যাচনা করি- যেন আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি।

 

Please follow and like us: