সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ

সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুণ্ডুমালাতে পালিত হলো বিশ্ব রোগী দিবস। ১১ ফেব্রুয়ারী রোগীদের জন্য বিকেলে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বার্নাড টুডু ও ফাদার উজ্জ্বল গমেজ। খ্রিস্টযাগের পূর্বে রোগীদের জন্য পাপস্বীকার সংস্কারের আয়োজন ছিলো।

খ্রিস্টযাগে ফাদার বার্নাড টুডু বলেন, সকল রোগীর চিকিৎসা ও সেবা পাওয়ার অধিকার আছে। তাই পরিবারের সদস্যদের প্রতি রোগীদের যত্নশীল হওয়া দরকার। তিনি আরো বলেন, রোগীর যত্ন করা মানে যিশুর কাজে অংশগ্রহণ করা। প্রভু যিশু রোগীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি তাদের সুস্থ করে তুলতেন। তাই যিশুর কাছে বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে হবে।

এদিন প্রত্যেকজন রোগীকে রোগীলেপন সাক্রামেন্ত প্রদান করা হয়।

 

Please follow and like us: