সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস গমেজ

লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে শিশুদের নিয়ে সারাদিনব্যাপী উদযাপন করা হয় পবিত্র শিশুমঙ্গল দিবস। “যিশুর বাণী প্রচারে আমরা এক” মূলসুরকে কেন্দ্র করে ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তার সহার্পিত খ্রিস্টযাগের মধ্য দিয়ে ১৫ ফেব্রুয়ারি দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগের উপদেশে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, তোমরাই যিশুর সবচেয়ে কাছের মানুষ। তাই ছোটবেলা থেকে যিশুর বাণী প্রচার করতে পারলে তোমরা সফল হবে।

শিশুদের অংশগ্রহণে ছিলো আনন্দ শোভাযাত্রা। ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু, ফাদার শ্যামল জেমস গমেজ ও ফাদার সুরেশ পিউরিফিকেশনের সহভাগিতা শিশুদের উজ্জীবিত করে। শিশু পরিচালিকা সিস্টার জয়া ও অন্যান্য শিশু এনিমেটরদের সহযোগিতায় শিশুরা খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, গল্পবলা, ছড়া ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরিশেষে শিশুদের পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us: