সংবাদাতা: ফাদার আলবার্ট বকুল ক্রুশ
লুর্দের রানী মারীয়া ধর্মপল্লী বনপাড়াতে অনুষ্ঠিত হয়েছে বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে প্রবীণদের জন্য “ক্ষমা ও ভালবাসা সংঘ” এর কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। ২ মার্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও।
পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। খ্রিস্টযাগের পর বিশপ এ সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য-সদস্যাদের শপথ বাক্য পাঠ করান। ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কোড়াইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশপ জের্ভাস রোজারিও বক্তব্যে সমাজে প্রবীণদের ভূমিকা তুলে ধরেন এবং প্রবীণদের অনুকরণীয় ব্যক্তি হয়ে উঠতে অনুপ্রাণিত করেন।
Please follow and like us:




