সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও, ওএমআই

“প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়” মূলসুরকে কেন্দ্র করে সাধু পলের ধর্মপল্লী, কাটাডাঙ্গাতে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও সেমিনার। ১৩ মার্চ মূলসুরের উপর ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই সহভাগিতা রাখেন। তিনি তার সহভাগিতায় বলেন, আমরা যেন এই প্রায়শ্চিত্তকালে ব্যক্তিগত প্রার্থনা, উপবাস ও দয়ার কাজে আরও বেশি মনযোগী হই। এই তপস্যাকালে যেন আমাদের পাপ ও মন্দতার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং ঈশ্বরের আরো কাছে যেতে পারি।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো পাপস্বীকার, ক্রুশের পথ এবং পবিত্র খ্রিস্টযাগ ও দুপুরের আহার। সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন সহকারি পাল পুরোহিত ফাদার প্লাবন রোজারিও, ওএমআই। সেমিনারে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৯০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

Please follow and like us: