সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস
আন্ধারকোঠা ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে যুবাদের প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি। ১৪ মার্চ সেমিনারে ৭০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। মূলসুর হিসেবে নেওয়া হয়েছিল “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”।
দিনব্যাপী এই সেমিনারে মুলসুরের ওপর আলোচনা করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও। প্রায়শ্চিত্তকালীন সময় কিভাবে আমাদেরকে চলতে হবে এবং পাপকাজ থেকে দূরে থাকতে সহায়ক বিষয়গুলো সম্পর্কে তিনি আলোকপাত করেন । তিনি বলেন, আমাদের এই সময়ে অন্যকে সেবাদান ও দয়ার কাজের মাধ্যমে সাহায্য করতে হবে।
পাপস্বীকার ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।
Please follow and like us:




