সংবাদদাতা: অর্ণেট ব্লেইজ পেরেরা

ফৈলজানা খ্রিষ্টান যুবসংঘের উদ্যোগে ফৈলজানা ধর্মপল্লীতে একদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ অনুষ্ঠানে ৫০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। দিনের শুরুতে নিবন্ধন কার্যক্রম ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার হ্যামলেট বটলেরু, সিএসসি, বিশেষ অতিথি আব্রাহাম কস্তা, শিল্পী এম. কস্তা এবং হ্যাপি কস্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবসংঘের সভাপতি প্রিন্স কস্তা।

প্রথম সেশনে স্বপ্ন থেকে সফলতা ক্যারিয়ার উন্নয়নের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন পাবনা নার্সিং কলেজের ইন্সট্রাক্টর হ্যাপি কস্তা। এরপর বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরবর্তীতে নতুন কমিটি গঠন, দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিকালে খেলাধুলা, দলীয় কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম সমাপ্ত হয়।

 

Please follow and like us: