সংবাদদাতা: ফাদার নিউটন ত্রিপুরা, এসজে

বাংলাদেশের জেসুইটদের প্রচেষ্টায় বিশ্বাসীদের জন্য সেন্ট ইগনাশিয়াস অফ লয়োলাকে উৎসর্গীকৃত গির্জাঘর উদ্বোধন করা হয়েছে। নাটোরের ভবানীপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লীর অধীনস্থ নওদাপাড়া গ্রামে গির্জাঘরটি নির্মিত হয়। নবনির্মিত গির্জাটি এই এলাকায় বিশ্বাস ও মিশনারী উদ্দীপনার এক দৃশ্যমান প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

১৮ মার্চ এক গম্ভীর ও প্রার্থনাময় পরিবেশে খ্রিস্টযাগ ও আশির্বাদ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বিশপ জের্ভাস রোজারিও খ্রিস্টযাগ উৎসর্গ করেন। খ্রিস্টযাগে নয়জন যাজক ও প্রায় ৬০০ খ্রিস্টভক্ত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। বিশপ খ্রিস্টযাগের উপদেশে বলেন, এই নতুন গির্জাটি উপাসনা ও আধ্যাত্মিক বিকাশের কেন্দ্র হিসেবে কাজ করবে। এটি ধর্মপ্রচারে সহায়তা করবে এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়কে শক্তিশালী করবে। আশা করা যায় যে, এই গির্জাটি ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বাস ও প্রতিজ্ঞায় বেড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

Please follow and like us: