সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
সাধু যোসেফ ধর্মপল্লী, রহনপুরে পালন করা হলো পবিত্র শিশুমঙ্গল দিবস। ১১ এপ্রিল ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ১৭৫ জন ছেলে-মেয়ে এবং ১৪ জন এনিমেটর, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা, ফাদার মাইকেল হেম্ব্রম ও সিস্টারগণ উপস্থিত ছিলেন।
পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল “শিশুদের আমার কাছে আসতে দাও,তাদের বাঁধা দিও না”। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠান আরম্ভ হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার মাইকেল হেম্ব্রম। তিনি উপদেশে বলেন, তোমরা এখন শিশু তাই শিশুকাল থেকেই তোমাদের সত্যবাদী, বিশ্বস্ত ও ভালো ছেলে-মেয়ে হিসেবে গড়ে উঠতে হবে, যেন তোমরা বড় হয়ে যিশুর কাছাকাছি থাকতে পার।
খ্রিস্টযাগের পর আনন্দ শোভাযাত্রা করা হয়। দিবসটিকে আনন্দময় করে তোলার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিলো।
Please follow and like us:




